ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব পরীমণি। বিভিন্ন সময় দুই সন্তানের সঙ্গে কাটানো খুনসুটির নান মুহূর্ত তার ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। এবার ছেলে পদ্ম ও মেয়েকে নিয়ে পরীমণি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।
ছবি শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। কি লাগে জীবনে আর! শুকরিয়া খোদা।

দোয়া করি যেন এই সুখে কারও নজর না লাগে উল্লেখ করে লিখেছেন, আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।
আরটিভি/এএ/এস




